শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ

রূপালী মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা অফিসার জিএম সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরা জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সাতক্ষীরা-খুলনা অঞ্চলের সেব এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সদর উপজেলা সহকারী সিনিয়র মৎস্য অফিসার মোঃ লুৎফর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সদর উপজেলা শাখার ম্যানেজার শাহিনুর রহমান, মৎস্য চাষী আহছান উল্লাহ, পুরস্কার প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষী গোলাম রসুল প্রমূখ।

আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর হতে মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, মৎস্য অফিসের কর্মকর্তা সহ ব্যবসায়ী ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি
  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত