মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২জানুয়ারি-২০২৩ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা
শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে ও সাতক্ষীরার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের
সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান,
শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ।

সমাজসেবা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে
হুইল চেয়ার, প্রশিক্ষণাথীদের মাঝে সার্টিফিকেট বিতরণ, চেক বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমাজসেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সমাজসেবা রেজিষ্ট্রেশন অফিসার তরিকুল ইসলাম। আলোচনা সভা ও উপকরণ বিতরণ শেষে মনোঙ্গ
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এসময় সমাজসেবা কাযালয়ের কমকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সমগ্রঅনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা
সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল