রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডিবির বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

 সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালের মেইন গেটের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যাক্তিকে আটক করা হয়।
আটক ব্যবসায়ী হলেন, শহরের পলাশপোল এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. রেজাউল হোসেন (২৫)।
এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, সাতক্ষীরা সদর থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) শিমুল হালদার, এএসআই(নিঃ) মাঈনুল হাসন ও এএসআই(নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে, মামলা নং-২৮।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন