বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে ফ্রিডম অফ রিলিজিয়ন অর বিলিভ লিডারশিপ নেটওয়ার্কের সহযোগিতায় শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সহ-সভাপতি পবিত্র মোহন দাশের সভাপতিত্বে কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রত্যেক ধর্মের স্বাধীনতা, ধর্ম থাকবে মানুষের হ্নদয়ে। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ধর্ম যার যার উৎসব সবার একথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একটি চক্র সমাজ ও পরিবেশকে অস্থির করতে চাই। সমাজ যেন ক্ষতিগ্রস্থ না হয় সে দিকে তোমোদের
খেয়াল রাখতে হবে। তোমরা বর্তমান প্রজন্ম সমাজ ব্যবস্থাকে সুন্দর করবে।

আমাদের সাতক্ষীরার ছেলে-মেয়েরা শিক্ষা, ক্রীড়া ও মেধাতেও এগিয়ে। ২০১৩ সালে ধর্মের নামে গাছ কেটে, রাস্তা কেটে, মানুষ হত্যা করে আমাদের জেলার
যে দূর্ণাম তা থেকে বেড়িয়ে আসতে হবে। সাতক্ষীরা জেলা উগ্র মৌলবাদীর আখড়া হিসেবে পরিচিতি আমাদের জেলার উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। প্রমোশন ও
উন্নয়নসহ সর্ব বিষয়ে এ জেলাকে ছোট করে দেখা হয়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কো-অর্ডিনেটর মো. হাফিজুর রহমান প্রমূখ।

এসময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও ৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা ডিভিশন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি)বিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

  • বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান