বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার।। সাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং এর ৭১জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় সদর উপজেলা নির্বাচন অফিসের সামনে মুন্সিপাড়া নিজস্ব কার্যালয়ের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

নিউরন নার্সিং ভর্তি কোচিং এর পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাল্লুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক লালটু সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শিক্ষক আল আজাদ খন্দকার,সামিউর রহমান, আবু রায়হান ইব্রাহিম খলিল, হিমেল হাসান রাসেল, আমিনুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্তরসূরীদের সাফল্যের সারথি হয়ে টানা ৫মবারের মতো বাজিমাত করছে ‘সাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং’। ১৬মে অনুষ্ঠিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার ফল প্রকাশ হয় গত ১৮মে। ফলাফলে সাতক্ষীরা নিউরন” নার্সিং ভর্তি কোচিং থেকে ২১০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যারমধ্যে কৃতিত্বের সাথে ৭১জন সাফল্য অর্জন করে পাশ করেন। উত্তীর্ণ ৭১ জনের মধ্যে সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারি ইনিস্টিটিউটে ৩০জন। যা জেলার অন্যান্য প্রতিষ্ঠান অপেক্ষা সর্বোচ্চ।

বক্তারা আরো বলেন, জাতীয় মেধায় বিএসসি ইন নার্সিংয়ে ৬ষ্ঠ স্থান অধিকারী হয় সাতক্ষীরা নিউরন থেকে। এভাবেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আলোকবর্তীকা ছড়িয়ে পড়ুক এই কামনায়। সবশেষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা