সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা

সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় সরকারি ইজিরা নিয়ে দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর ধরে গড়ে ওঠা একাধিক পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ উঠেছে, নির্মাণাধীন ভবনটি কোনো প্রকার নিরাপদ দূরত্ব না রেখে এবং ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পাশের পুরোনো দোকানগুলোর সঙ্গে একেবারে সংলগ্নভাবে নির্মাণ করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে দোকানের ওপর দিয়েই ছাদ (স্ল্যাব) ঢালাই দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এতে করে ঝুঁকির মুখে পড়েছে এসব দোকানের কাঠামোগত নিরাপত্তা।

দোকান মালিক পলাশ দেবনাথ বলেন, “আমরা সরকারি ইজিরা নিয়ে ৩০ থেকে ৪০ বছর ধরে এখানে ব্যবসা করে আসছি। কিন্তু পাশেই বহুতল ভবন নির্মাণের কারণে আমাদের দোকানগুলো এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। আমরা চাই, নিয়ম মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে নির্মাণকাজ করা হোক।”

অন্য ব্যবসায়ী মিলন ও ফারুক হোসেন অভিযোগ করে বলেন, “ইতোমধ্যে আমাদের দোকানের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এভাবে কাজ চলতে থাকলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এতে আমাদের ব্যবসা ও জীবিকা হুমকির মুখে পড়বে।”

পাশের আরেক দোকান মালিক জোহা বলেন, “আমি নিজে ভবন নির্মাণের সময় পাশের জন্য জায়গা রেখেছিলাম। কিন্তু এখন সেই জায়গা দখল হয়ে গেছে। আমি এর একটি ন্যায্য ও স্থায়ী সমাধান চাই।”

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ভবন নির্মাণ নিশ্চিত করেন।

অভিযোগের বিষয়ে ভবন নির্মাণকারী পলিথিন ব্যবসায়ী জুলফিকার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি বৈধভাবে জায়গা কিনে ভবন নির্মাণ করছি। বিষয়টি নিয়ে আগামীকাল বসার কথা রয়েছে। এর আগে এ বিষয়ে আর কিছু বলতে চাই না।”

স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন