মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবিক সমাজের দৃষ্টি আকর্ষণ...

সাতক্ষীরায় প্রতিবন্ধী মেয়ের লেখাপড়া চালানো নিয়ে দুশ্চিন্তায় মা

সাতক্ষীরায় প্রতিবন্ধী মেয়ের পড়াশুনার খরচ নিয়ে দুঃচিন্তাগ্রস্থ হয়ে পড়েছে মা মাশকুরা খাতুন। জীবনের ২০ টি বছর পেরিয়ে গেলেও অন্যদের মত স্বাভাবিক না শারীরিক প্রতিবন্ধী সুরাইয়ার খাতুন। এদিকে, সুরাইয়ার পড়াশুনা ও সার্বিক খরচ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে তার মা। বছরের চার মাস পেরিয়ে গেলেও এখনো পাঠ্যবই কিনতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সুরাইয়া খাতুন।

সুরাইয়া খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আগরদারী ইউনিয়নের নারায়জোল গ্রামের তাঁর বাবা নুর ইসলাম মেয়ে। সুরাইয়ার জন্মের পর থেকে আরেকটি বিয়ে করে অন্য জায়গায় চলে যায়।
এদিকে, সুরাইয়া খাতুন বর্তমান শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

সুরাইয়া জন্মে থেকে শারীরিক ও বাক প্রতিবন্ধী । জন্ম থেকেই দুই পা বাঁকা। সেই বাঁকা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করে । ২০২২ সালে এস এস সি পরীক্ষায় বি কে আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৩.২২ পেয়েছে সে। সেই মেয়ের এখন পড়ালেখা চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মা।

সুরাইয়ার মা মাশকুরা বলেন, টাকার অভাবে মেয়েকে উন্নত চিকিৎসা করাতে পারছি না। অন্য কারোর সহায়তাও পাচ্ছি না। আমার কাজের ক্ষমতা হারিয়ে ফেলেছি। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। তারপরও কষ্ট করে মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে চাই। সে বড় হয়ে যেন তার দিক থেকে মানুষের কল্যাণ করতে পারে।’

শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের শিক্ষক সাইফুল ইসলাম বলেন , মেয়েটি নিজের ইচ্ছে শক্তি ও মেধায় এ পর্যন্ত এসেছে। মেয়েটি আরও পড়তে চায়। আমাদের দিক থেকে আমরা সার্বিক সহযোগিতা করব।

আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর হোসেন মিলন বলেন, সুরাইয়া অত্যন্ত মেধাবী ও দুর্গম মনের মেয়ে। সহজে সে ভেঙ্গে পড়ে না। তা আমরা দেখে আসছি। অনেক যুদ্ধ করে সুরাইয়ার -মা তাকে পড়ালেখা করিয়ে আসছে। আমরাও যতটুকু পারি সুরাইয়াকে সহযোগিতা করে আসছি। কিন্তু আমাদের সবকিছুতেই সীমাবদ্ধ রয়েছে। তবে আগামীতে তার পড়ালেখার খরচ চালানোর জন্য দেশের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মাছচাষীদের নিয়ে আধুনিক মাছচাষ বিষয়ক প্রশিক্ষনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার