শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফাইটোপ্লাকটন’র সফল চাষ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

ল্যাবরেটরী এবং ইন্ডরে গুরুত্বপূর্ণ প্রজাতির ফাইটোপ্লাকটন’র সফল চাষ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বেলা ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউয়ের যমুনা হলে হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালযয়ের বিজনেন্স কাউন্সিলের আর্থিক সহযোগিতায় জেলা মৎস্য দপ্তর সাতক্ষীরার ব্যবস্থাপনায় জেলা মৎস্য অফিসার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “হ্যাচারী সেক্টরকে বাঁচাতে সকলকে একযোগে কাজ করতে হবে। মৎস্যের উৎপাদন বৃদ্ধির জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার মৎস্য সেক্টরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। যারা অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ করছে তাদের বিরুদ্ধে আমি কথা বলি। কিন্তু যারা পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করছে তাদেরকে আমি স্বাগত জানাই। যত্রতত্র অপরিকল্পিতভাবে ঘের করে চিংড়ি চাষের মাধ্যমে জলাবদ্ধতার সৃষ্টি করে। তিনি আরো বলেন, মৎস্য ও কৃষিখাতসহ বিভিন্ন খাতের উৎপাদন বৃদ্ধির জন্য জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সেক্টরকে রিসার্চের প্রতি উৎসাহ প্রদান করছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সকল সেক্টরকে নিয়ে ভাবেন। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর নির্বাহী সদস্য মো. শহিদ ফারুক (সাচি), খুলনা বিভাগীয় হ্যাচারী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপিসি নির্বাহী সদস্য পলাশ ঘোষ, সম্পা হ্যাচারীর স্বত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ প্রমুখ।

সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মো. নাজমুল হুদা। সেমিনারে অংশগ্রহণ করেন হ্যাচারী মালিক, পোনা ব্যবসায়ী ও মৎস্য চাষিরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সচিব এসএম বাবর।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস