রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়স্থ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলীম সরদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সহ সভাপতি হাজী মহসিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল, পৌর ৯নং ওয়ার্ড শাখার সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, মুজিবুর, জহরুল, আলমগীর, মেহেদী, ৫নং ওয়ার্ড শাখার সভাপতি হারুন উর রশীদসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব