শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাঁশদহা নব-নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে
নব-নির্মিত ৬০নং বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে সদরের বাঁশদহা ইউনিয়নের
বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদরুজ্জামান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করে বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন ও সামগ্রীক উন্নয়ন প্রমাণ করেছে গ্রাম হচ্ছে শহর।

তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মহান স্বাধীনতার সঠিত ইতিহাস শিক্ষা দিতে হবে। শিক্ষকরাই পারে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। স্বাধীনতা বিরোধী চক্র
স্বাধীনতার সঠিক ইতিহাসকে বিকৃত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের মহামূল্যবান ভোটে এমপি নির্বাচিত হয়ে কোন কাজটি করলে আমার এলাকার জনগণ ভালো থাকবে সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি,
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সহকারি শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবক্কর প্রমুখ।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় ৪ তলা ভিত বিশিষ্ট ১তলা আনুভূমিক সম্প্রসারণ ভবন প্রাক্কলিত মূল্য ১ কোটি ১৫ লক্ষ ৯১ হাজার ২৪৭ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহছান উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের