শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সময় সূচি প্রকাশ।। উদ্বোধনী খেলা রবিবার

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ্ব-১৭)-২৩’ খেলা রবিবার শুরু হতে যাচ্ছে।

খেলায় পৌরসভা সহ উপজেলার ১২ টি ইউনিয়নের অনুর্ধ্ব ১৭ দলের খেলোয়াড়দের অংশগ্রহনে প্রতিযোগীতাপূর্ন খেলার ফিকচার (সময় সূচি) শনিবার প্রকাশ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার(১১ জুন) সকাল সাড়ে ৮টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উদ্বোধনী (১ম) খেলায় প্রতিদ্বন্দীতা করবে পদ্মা গ্রুপের পৌরসভা একাদশ বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ। একই দিন একই ভ্যেনুতে পর্যায়ক্রমে সকাল ১০ টায় দ্বিতীয় খেলায় অংশগ্রহন করবে মেঘনা গ্রুপের লাঙ্গলঝাড়া ইউপি বনাম যুগিখালী ইউপি ফুটবল একাদশ। বেলা সাড়ে ১১ টায় যমুনা গ্রুপের তৃতীয় খেলায় মুখোমুখি হবে হেলাতলা ইউপি বনাম দেয়াড়া ইউপি ফুটবল একাদশ। বেলা ২ টায় ব্রক্ষ্মপুত্র গ্রুপের চতুর্থ খেলায় প্রতিদ্বন্দীতা করবে কয়লা ইউপি বনাম চন্দনপুর ইউপি একাদশ। বিকাল সাড়ে ৩ টায় পঞ্চম খেলায় একে অপরের মুখোমুখি হবে কপোতাক্ষ গ্রুপের কেরালকাতা ইউপি বনাম কেঁড়াগাছি ইউপি একাদশ। বিকাল ৫ টায় দিনের শেষ খেলায় প্রতিদ্বন্দীতা করবে কর্ণফুলি গ্রুপের জয়নগর ইউপি বনাম কুশোডাঙ্গা ইউপি ফুটবল একাদশ। এ দিকে জালালাবাদ ইউপি ফুটবল একাদশকে সরাসরি ২য় রাউন্ডের খেলায় অংশগ্রহনে অনুমতি লাভ করে।

সোমবার(১২ জুন) একই ভ্যেনুতে ২য় রাউন্ডের খেলায় সকাল সাড়ে ৮ টা থেকে পর্যাক্রমে প্রতিদ্বন্দীতা করবে যথাক্রমে বিজয়ী মেঘনা বনাম বিজয়ী ব্রক্ষ্মপুত্র, বিজয়ী যমুনা বনাম বিজয়ী জালালাবাদ ইউপি, বিকাল সাড়ে ৪ টায় দিনের শেষ খেলায় বিজয়ী কপোতাক্ষ বনাম বিজয়ী কর্ণফুলি একাদশ। বিজয়ী পদ্মা গ্রুপ ফুটবল একাদশ সরাসরি সেমিফাইনাল খেলায় অংশগ্রহন করবে।

মঙ্গলবার(১৩ জুন) একই ভ্যেনুতে বিকাল ৩ টায় ৩য় রাউন্ড( সেমিফাইনাল) খেলায় প্রতিদ্বন্দীতা করবে পর্যায়ক্রমে বিজয়ী জুই বনাম বিজয়ী জবা ও বিজয়ী বেলি বনাম বিজয়ী গোলাপ দল।

একই মাঠে বুধবার(১৪ জুন) বিকাল সাড়ে ৩ টায় ৪র্থ রাউন্ড( ফাইনাল) খেলায় একে অপরের মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দীতা করবে বিজয়ী শাপলা বনাম বিজয়ী বকুল দল। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রুলী বিশ্বাস রবিবার থেকে খেলার সময় সূচির বিষয়টি নিশ্চিত করেছেন এবং সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের খেলাগুলি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত