বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব মা দিবসে মা ফাউন্ডেশন এর উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় মা ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ মে) সন্ধ্যায় বিশ্ব মা দিবস উপলক্ষে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা বাঁধনডাঙ্গা ছরিমননেছা আল মদিনা জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নুনগোলা জামে মসজিদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ এর সভাপতিত্বে মায়েদের হাতে শাড়ী তুলে দেন মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান বলেন, মা শব্দটি ছোট হলেও এর তাৎপর্য ও মহত্ব অনেক বেশি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এ কথা মাথায় রেখেই আমার মায়ের প্রতি ভালোবাসা থেকে আমি মা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। বিশ্ব মা দিবসে আমি পৃথিবীর সকল মায়েদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। হে আল্লাহ তুমি আমার মাসহ পৃথিবীর সকল মায়েদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

শাড়ি বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বিশিষ্ট সমাজসেবক এনামুল কবির, মো. আব্দুল জলিল, ছরিমুন্নেছা আল মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নজরুল ইসলাম, আব্দুস সামাদ মাস্টার, আলহাজ্ব সাজ্জাদ হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠানের পূর্বে মসজিদ প্রাঙ্গণে অসহায় মায়েদের মাঝে বস্ত্র বিতরন করা হয়। বিশ্ব মা দিবসে সকল মায়েদের রুহের মাগফিরাত কামনা ও পৃথিবীর সকল মায়েদের জন্য জান্নাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় মা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা