বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা শ্রমিক দলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের বাস টার্মিনাল শ্রমিক দলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ। সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাইদ ডাবলু।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশিদ, সদর উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী মো. মনিরুল ইসলাম, জেলা বাস-মিনিবাস কোর্স মাইক্রোবাস শ্রমিকদলের সভাপতি মোঃ ধনঁ তালেব, ভিআইপি ট্রাক শ্রমিক দলের সভাপতি আলতাব হোসেন, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আনিসুর রহমান আজাদী।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা