বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা’র নব-নির্মিত তিনতলা বিশিষ্ট ভবনের ভিতের ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নতুন এই ভবন নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।

মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ জিয়াদ আলী মোড়ল বেইজ ঢালাই নির্মাণ সামগ্রী ঢেলে ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরবর্তীতে পর্যায়ক্রমে নির্মাণ সামগ্রী ঢেলে অংশ নেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, সিনিয়র সহ-সভাপতি শেখ আবু তাহের, সহ-সভাপতি শেখ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, যুগ্ম সম্পাদক শেখ সাদী হসান, উপদেষ্টা শেখ সাইফুল হাসান খোকনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢালাই কার্যক্রম শুরুর আগে ভবনটির সাফল্য ও স্থায়ীত্ব কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান বিপু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স হোসেন কনস্ট্রাকশনের কর্ণধর আলহাজ্ব তোফাজ্জেল হোসেন, মোঃ শওকাত আলী, মীর হায়দার আলী, আব্দুল্লাহ সরদার, শরিফুজ্জামান মিঠু, মোঃ বাদশা ফয়সাল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে এই বহুতল ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদ্রাসার এই বৃহৎ নির্মাণ কাজ সম্পন্ন করতে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা প্রয়োজন। যে কেউ এই নেক কাজে শরিক হতে চাইলে মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট-অ্যাকাউন্টের নাম: ‍“নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রসা”, ডাচ বাংলা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখা, অ্যাকাউন্ট নাম্বার: ১৮০১৫৯০০৪৫৩৫০ অথবা বিকাশ/নগদ নাম্বার: ০১৭১৯৭১৬০৭০-এ যোগাযোগ বা অনুদান পাঠাতে পারবেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার