মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভেনামি চিংড়ি চাষের সম্ভাবনা ও করণীয় বিষয়ক কর্মশালা

বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের সম্ভাবনা ও করনীয় বিষয়ক
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের কামালনগরস্থ লেকভিউ যমুনা হলে ভারতের চেইন্নাইতে অবস্থিত রয়্যাল হ্যাচারী, রয়্যাল বেঙ্গল হ্যাচারী ও চেংলং বায়োটেক প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেংলং বায়োটেক প্রাইভেট লিমিটেডের ওভারসিজ ম্যানেজার জি আই আপ্পা, ভারতের তামিলনাড়ু হ্যাচারি এসোসিয়েশনের
সভাপতি রয়্যাল হ্যাচারী চেন্নাইয়ের চেয়ারম্যান জি কালরাজ, খুলনা বিভাগীয় হ্যাচারী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, রয়্যাল বাংলা হ্যাচারির পরিচালক এস এম মামুনুর রশীদ, সেতারা ফিসের
স্বত্বাধিকারী মো. খায়রুল মোজাফ্ফার মন্টু, সম্পা ফিসের স্বত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ, স্বদেশ ফিসের স্বত্বাধিকারী শেখ শাফি আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা। কর্মশালায় বক্তারা বলেন, “বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ভারতের তামিলনাড়ুতে অবস্থিত রয়্যাল হ্যাচারি ও খামার পরিদর্শন করে বাংলাদেশে সীমিত আকারে ভেনামি রেনু উৎপাদন ও চাষের অনুমতি দিয়েছেন। তবে কর্মশালায় মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেন, “ভেনামি চিংড়ি চাষ করার আগে চাষিকে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করার আহবান জানান।

তারা বলেন, ভেনামি চিংড়ি চাষে ভাইরাসের আক্রমণ কম হয়। সে কারণে ভেনামি চাষ লাভজনক। বর্তমানে বিশ্ব বাজারে ভেনামি চিংড়ির যথেষ্ট চাহিদা রয়েছে। বিশ্ব বাজারে এখন ভেনামি চিংড়ি বড় অংশ দখল করে নিয়েছে। আমরা যদি পিছিয়ে পড়ি তবে আমাদের চিংড়ি থেকে অর্জিত বৈদশিক মুদ্রা অর্জন ব্যাহত হবে।” কর্মশালায় বক্তারা সাতক্ষীরায় ভেনামি চিংড়ি চাষের সম্ভাবনা ও সীমিত সময়ে অধিক লাভবান হওয়া
নিয়ে চাষীদের সাথে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।

কর্মশালায় বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষ বিষয়ে তথ্যউপাত্ত মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলার হ্যাচারী মালিক, চিংড়ি চাষী, পোনা ব্যবসায়ী ও চিংড়ি খাদ্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন