শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাসিক ভালো কাজ ও প্রদীপ্ত প্রতিবন্ধী স্টোর’র উদ্বোধন

সাতক্ষীরায় মাসিক ভালো কাজ ও প্রদীপ্ত প্রতিবন্ধী স্টোর’র উদ্বোধন করা হয়েছে।

‘সাধ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টায়’ এই স্লোগানের মধ্য দিয়ে শনিবার সকালে সাতক্ষীরা শহরের বাঙালের মোড় এলাকায় কেক কাটারর মাধ্যামে মাসিক ভালো কাজ ও প্রদীপ্ত প্রতিবন্ধী স্টোর’র উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ডাক্তার আবুল কালাম বাবলা।

প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আতিকুজ্জামান সাহেদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, জনতার মিছিল সম্পাদক ও শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুুব হোসেন, দেনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার গাজী ফারহাদ, আ’লীগ নেত্রী তানজিলা বেগম, মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপন, নির্ভীক সংবাদের জেলা প্রতিনিধি জাকির হোসেন জনি, প্রভাষক নাজমুল হোসাইন মাহি, সাংবাদিক আল মামুন ইসলাম, সাইদুর রহমান, শাহরিয়া হোসেন ও ইব্রাহিম খলিল হোসেন আলী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ভালো কাজের জন্য দরকার ইচ্ছাশক্তি। আর্থিক শারীরিক-মানসিক বুদ্ধিবৃত্তিক সর্ব প্রকার কাজে একে অপরের জন্য সহযোগিতা প্রয়োজন। ভালো কাজ মানুষকে ভালো করে তোলে। আর ভালো মানুষের সমন্বয়ে গঠিত হয় একটা সুন্দর পরিবেশ, ভালো সমাজ। আমরা সমাজে সকলেই যদি প্রত্যেকটি ভালো কাজে উদ্যোগী হই, আমরা প্রত্যেকে ভাল হলে আমাদের চারপাশে সবাই ভালো হবে। হবে আদর্শ ও ন্যায় পরায়ন মানুষ। এজন্য তুচ্ছ থেকে তুচ্ছ, বড় থেকে বড়, প্রত্যেক কাজকে গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই সামাজিক জীব।

তিনি আরও বলেন, আমি সব সময় সামাজিক কর্মকান্ডে সাথে জড়িত থাকি এবং অসহায় মানুষের পাশে থেকে ভালো কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন গুটি কতক তরুণ যুবক মাসিক ভালো কাজের নামে যে সামাজিক সংগঠনটি উদ্বোধন করা হলো আমি তার উন্নয়ন কামনা করি। সাথে সাথে তাদের পাশে থেকে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য দঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকা মাধ্যমে সেই ভালো কাজগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। এই কর্মকান্ড দেখে সমাজের বিত্তবানরা এই ভালো কাজে এগিয়ে আসবে এ ইমরি বিশ্বাস। এই পত্রিকা যাতে দৈনিক হয় এটা আমার আমার কাম্য।

মাসিক ভালো কাজ এই বিষয়ে আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান বলেন, আমরা মহান উদ্দেশ্য নিয়ে একটি সামাজিক সংগঠনের পদচারণা শুরু করেছি। যেটি সমাজের অসহায় মানুষের পক্ষে সব সময় কাজ করবে।

প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আতিকুজ্জামান সাহেদ বলেন, সাধ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টায়। তিনি আরও বলেন, প্রদীপ্ত প্রতিবন্ধী স্টোরের মাধ্যমে যে লভ্যাংশ আসবে তার পুরো টাকাটাই প্রতিবন্ধীদের উন্নয়নে ব্যয় করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস