বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যমজ সন্তান পরিবারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : যমজ ছেলে যমজ মেয়ে আল্লাহ পাকের দান, দ্বীনের পথে গড়তে হবে এটাই আহ্বান রেখে যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ ) সকাল ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে যমজ পরিবার অস্থায়ী কার্যালয় আরিফ আর্ট মিনি মার্কেট সাতক্ষীরার আয়োজনে মোঃ আরিফুল ইসলাম এর আয়োজনে হাফেজ মোঃ সাইফুদ্দিন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যমজ সন্তান পরিবারের এ ধরনের ব্যতিক্রম আয়োজনে শিশুকাল থেকে দ্বীনের পথে গড়ে উঠতে প্রতিটি পরিবারের সন্তানেরা সহায়ক ভূমিকা পালন করবে । এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার মনোভাব নিয়ে তাদের নিজেদেরকে গড়ে তুলবে। যমজ সন্তান পরিবারের এ আয়োজন থেকে শিক্ষা নিয়ে ছড়িয়ে যাক জেলা থেকে দেশব্যাপী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আসাদুল্লাহ, কবি স ম তুহিন, যমজ সন্তান পরিবারের উপদেষ্টা শেখ আব্দুল ওয়াহেদ, ওয়াহেদ প্রমুখ। অনুষ্ঠানে যমজ সন্তান পরিবারের যমজ সন্তানেরা কুরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত, নামাজ প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় বিজয়ী যমজ সন্তানদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
যমজ সন্তান পরিবারের অভিভাবক শেখ সাঈদ হাসান, হাফেজ সাইফুদ্দিন, মোঃ মামুন হোসেন, মাহাবুর রহমান, মোঃ জহুরুল ইসলামসহ শিক্ষক, হাফেজ, মাওলানা ও কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।
ইসলামী গজল পাঠ করেন আরিফুল ইসলাম।
এসময় প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠানে শিক্ষক মোঃ শরিফুল ইসলাম সহ কবি সাহিত্যিক ও যমজ সন্তান পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যমজ সন্তান পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ। অনুষ্ঠানে মুসলিম উম্মাহ দেশে ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ, মাওলানা ইব্রাহিম খলিল,হাফেজ তানভীর হাসান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত