বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা মূলক সভা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।। সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা এবং টেকসই জীবিকায়ন প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে জলবায়ু অভিযোজন এবং সামাজিক সমস্যাগুলো সম্পর্কে সচেতন করা হচ্ছে। সম্প্রতি, বাল্যবিবাহ, যৌতুক এর মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে একটি গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ আগস্ট সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটির আয়োজক বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ, যা জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেড এবং ওয়েল্থহাঙ্গারহিলফে-এর অর্থায়নে পরিচালিত।

এ সময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, আনন্দ এবং প্রেরণার সদস্যরা উপস্থিত ছিলেন আনন্দ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আমিরুল ইসলাম, আনন্দ ও প্রেরণা সংস্থার কর্মীগণ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাল্যবিবাহ, যৌতুক এবং বহুবাহের মতো সামাজিক সমস্যাগুলোর ওপর ভিত্তি করে পরিবেশিত নাটক। স্থানীয় শিল্পীরা তাদের অভিনয়ের মাধ্যমে এসব তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে প্রভাবিত করে। নাটকের পাশাপাশি লোকসংগীতও পরিবেশন করা হয়,যা গণসচেতনতামূলক বার্তাগুলোকে আরও সহজে মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।

এই কর্মসূচিতে নাটিকা ও লোকসংগীতের মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক প্রথা ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করা হয়।

এ সময় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জলবায়ু সহনশীলতা এবং সমাজের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। এই উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং একটি সুস্থ ও স্থিতিস্থাপক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা