সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি একীভূত আসনের বিরুদ্ধে লিখিত আপত্তি

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলাকে একীভূত করে একটি সংসদীয় আসন গঠনের প্রজ্ঞাপনের বিরুদ্ধে স্থানীয় জনগণ লিখিত আপত্তি জানিয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের ৩০ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-দেবহাটা) এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-আশাশুনি) আসন পুনর্বিন্যাস করা হয়। এ সিদ্ধান্তকে স্থানীয়রা ‘জনস্বার্থবিরোধী, অযৌক্তিক ও প্রশাসনিক নীতিমালা পরিপন্থী’ বলে দাবি করেছেন।

বুধবার (২০ আগস্ট) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের নিকট এ বিষয়ে লিখিত আপত্তি পেশ করেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

আপত্তিপত্রে উল্লেখ করা হয়, সাতক্ষীরার ভৌগলিক ও জনসংখ্যাগত বাস্তবতায় জেলায় পাঁচটি সংসদীয় আসনই যুক্তিযুক্ত। ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রায় ৩৯ বছর এ সীমানা বহাল ছিল। কিন্তু ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্তে তা কমিয়ে চার আসনে রূপান্তর করা হয় এবং এরপর থেকে ২০২৪ সাল পর্যন্ত তা কার্যকর ছিল।

স্থানীয়দের মতে, বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর এবং উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি দুই ভিন্ন ভৌগলিক ও প্রশাসনিক বাস্তবতার অঞ্চল। এ দুটি উপজেলাকে একীভূত করে একটি আসন গঠন করায় উন্নয়ন ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে জনগণ বঞ্চিত হবে। ইতোমধ্যে এ সিদ্ধান্তে শ্যামনগর ও আশাশুনির সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, সাতক্ষীরার প্রশাসনিক, রাজনৈতিক, ভৌগলিক ও প্রাকৃতিক বাস্তবতা বিবেচনায় এখানে পাঁচটি আসন পুনঃবহাল করা জরুরি। এটি এলাকার সার্বিক উন্নয়ন, সুষম প্রতিনিধিত্ব ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হবে।

সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, “সাতক্ষীরায় জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা জনবিরোধী সিদ্ধান্ত হবে। বাস্তবতার নিরিখে সাতক্ষীরায় পাঁচটি আসন পুনঃপ্রতিষ্ঠা অথবা অন্তত শ্যামনগর-কালিগঞ্জ আংশিক নিয়ে সাতক্ষীরা-৪ আসন এবং দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জ আংশিক নিয়ে সাতক্ষীরা-৩ আসন গঠন করা হলে জনগণের আকাঙ্ক্ষার কিছুটা হলেও প্রতিফলন ঘটবে।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টরা যাতে দেশে ঢুকতে না পারে, প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেন: সাবেক এমপি কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পাহারা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স