শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সম্মেলন।। সভাপতি লাকী, সম্পাদক আলতাফ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সাতক্ষীরা জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট (লেক ভিউতে) সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ খুলনা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কামালুজ্জামান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা কমান্ডার এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ।

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুর রহমান খোকন, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান শান্ত, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এম সুশান্ত, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, এস এম রেজাউল ইসলামসহ জেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকীকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম জিন্নাহ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস