শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাঘের শীত বাঘের গায়

সাতক্ষীরায় হিমেল হাওয়ায় কনকনে শীত

কথায় আছে- মাঘের শীত বাঘের গায়। সাতক্ষীরা জেলাজুড়ে গেলো কয়েক বছরের মধ্যে এবারের চলতি মৌসুমের শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল হাওয়ায় কনকনে শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শৈত্যপ্রবাহের সাথে কুয়াশা আর মেঘাচ্ছন্ন আবহাওয়ায় অনেকটা অলসতা ভাব পরিলক্ষিত হচ্ছে অনেকের মাঝে। ঠান্ডায় হাত-পা আড়ষ্ট হয়ে পড়ে।

গত কয়েকদিনের শীতের বৈরীতার পর সোমবার (১৫ জানুয়ারী) দিনভর সূর্যের দেখা মেলেনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরের পরিবেশ ছিলো গুমোট। দৈনন্দিন কাজে স্থবিরতা লক্ষ্য করা যায়। দোকানপাট, বাড়িঘর, বিভিন্ন অফিসে লাইট জ্বালিয়ে কাজকর্ম করতে হয়েছে।

চা দোকানী আব্দুর রহিম, সবজি দোকানী লিটনসহ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, তীব্র শীতে মানুষজন আড়ষ্ট হয়ে পড়েছে। বেচাকেনা তেমন নেই।

ভ্যানচালক মনি, রাজমিস্ত্রীর জোগাড়ী ইসলাম, দৈনিক কামলা হিসেবে জন দেয়া অলিয়ারসহ কয়েকজন ব্যক্তি জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে খেটে খাওয়া সাধারণ মানুষের সংসার চালাতে চরম হিমশিম খেতে হচ্ছে। তার উপর শীতের তীব্রতায় আমরা কষ্টে। তবু জীবন ও সংসার চালাতে হাড় কাঁপানো শীতে পেটের দায়ে কাজ করতে হচ্ছে।

শীতের গরম পোশাক স্বল্পতার কথা জানিয়েছেন কয়েকজন প্রান্তিক অসহায় ও দুস্থ ব্যক্তি। তারা জানান, আমাদের যে পোশাক আছে তাতে এতো শীত মানাচ্ছে না। খুব কষ্টে আছি। সরকারি বা কোন রাজনৈতিক দলের নেতারা এখন পর্যন্ত কোনো সহায়তা প্রদান করেননি।

এদিকে, কুয়াশামাখা ভোরে মাথায় মাফলার মুড়িয়ে, গায়ে চাদর পেঁচিয়ে নিত্যদিনের কাজে বের হতে দেখা গেছে অনেককে। তারা জানান, ঠান্ডা মৃদু বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে।

সবমিলিয়ে হিমেল হাওয়ায় কনকনে শীতে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই জড়সড় ও বিপর্যস্থ হয়ে পড়তে দেখা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, অচিরেই তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ