শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের কাছে স্মারকলিপিটি তুলে দেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, এনসিপির সাতক্ষীরা জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মকুল, পৌর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী এড আবু তালেব, পৌর শিবিরের সেক্রেটারি নুরুন নবী, ৮নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল গফুর, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আজহারুল ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভূতুড়ে বিল আদায়ের অভিযোগে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন দিন দিন কঠিন হয়ে পড়ছে।

তারা অবিলম্বে গ্যাস ও জ্বালানি সংকট নিরসন, বিদ্যুৎ খাতে অনিয়ম বন্ধ, ভূতুড়ে বিল প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন