বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্যামনগর প্রেসক্লাবের নিন্দা

সাতক্ষীরায় কর্মরত ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

গত রোববার (৭ মে) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জরুরী সভায় এক বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিবৃতি দাতারা হলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সিনিয়র সাংবাদিক গাজী সালাউদ্দিন বাপ্পী,শেখ আফজালুর রহমান, আলহাজ্জ আবু কওসার, আবু সাইদ,এস.এম মোস্তফা কামাল, এস কে সিরাজ, এম আব্দুর রহমান বাবু, তপণ কুমার বিশ্বাস, শেখ সোহরাব হোসেন, জি.এমআব্দুল কাদের, আলমগীর সিদ্দিকী ও রণজিৎ কুমার বর্মণ, আবুল হোসেন সহ অনেকে।

কাল্পনিক এই চাঁদাবাজির মামলায় শিকার হয়েছেন দৈনিক ভোরের পাতা ও ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক পত্রদূত ও এজেড নিউজ বিডি’র প্রতিনিধি মো: হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের প্রতিনিধি শাহীন বিশ্বাস।

এ ঘটনাকে নিন্দা জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানায় নিম্নমানের ভেজাল সেমাই উৎপাদন সংক্রান্ত একটি খবর প্রকাশের পর র‍্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত উক্ত কারখানাটিতে অভিযান পরিচালনা করে। বিএসটিআই এর নিবন্ধন ছাড়াই নিম্নমানের সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা এবং ২৫ হাজার টাকা জরিমানা করে। এই ঘটনায় কয়েকদিন পর উক্ত কারখানার মালিক পক্ষ সম্পূর্ণ সাজানো একটি মিথ্যা মামলা দায়ের করে। ঢাকা পোস্টের প্রতিনিধি সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রকার সংবাদ প্রকাশ না করেও মামলার শিকার হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

সাংবাদিক নেতারা বলেন, আমরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা