শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার অসহায় রিকসা-ভ্যান চালক, ছিন্নমুল ও ভিক্ষুকদের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিনের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

প্রতিদিনের ন্যায় (৪ জুলাই) দুপুরে শহরের সরকারি কলেজের পাশে ঋষি পাড়া ও চালতেতলায় দলিত সম্প্রদায়ের অসহায় মানুষের বাড়ি বাড়িসহ বিভিন্ন এলাকায় এ রান্না করা খাবার পৌছে দেওয়া হয়।

দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে এবং তাদের পাশে দাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর যুবলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মন্টু কুমার দাস, সাতক্ষীরা দলিত পরিষদের সভাপতি গৌরপদ দাস ও কার্ত্তিক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক

“রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে তা কার্যকর করার দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা