বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাঁড়ী প্রতিমা ভাঙচুর হওয়া স্থানে এমপি রবির প্রতিনিধি দল

রাতের আধারে ৪টি কালী প্রতিমা ও নির্মাণাধীন ৫০ টি সরস্বতী প্রতিমা ভাঙচুর হওয়া স্থান সদরের আগরদাঁড়ী ইউনিয়নের পাল পাড়ায় খোঁজ-খবর নিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্দেশনায় তার প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে আগরদাঁড়ীর পাল পাড়ার ঘটনাস্থলে যান প্রতিনিধি দল। এসময় ক্ষতিগ্রস্থ মৃত পরমেশ্বর পালের ছেলে রঞ্জন কুমার পালের সাথে কথা বলেন প্রতিনিধি দল।

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী গ্রামে প্রতিমা শিল্পী রঞ্জন কুমার কুমার পালের কারখানায় সোমবার (২৪ জানুয়ারি) রাতের কোন এক সময়ে এ ভাঙচুর চালানো হয়। এ সহিংস ঘটনা জানতে পেরে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মহান জাতীয় সংসদে অধিবেশন থাকায় তিনি ঘটনাস্থলে যেতে না পারায় তার পক্ষে প্রতিনিধি দল পাঠিয়েছেন। একটি চক্র হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে এধরনের ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

তিনি সাতক্ষীরায় এসে ক্ষতিগ্রস্থ আগরদাঁড়ি গ্রামের মৃত পরমেশ্বর পালের ছেলে ক্ষতিগ্রস্থ রঞ্জন কুমার পালকে আর্থিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। প্রতিমা ভাঙচুর হওয়া সদরের আগরদাঁড়ী ইউনিয়নের পাল পাড়ায় ঘটনাস্থলে পরিস্থিতির খোঁজ-খবর নিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্দেশনায় প্রতিনিধি দলে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপষ কুমার আচার্য্য, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম ও ফয়জুল কবীর প্রমুখ। আগরদাঁড়ী গ্রামের মৃত পরমেশ্বর পালের ছেলে রঞ্জন কুমার পাল জানান, তিনি ৪২ বছর যাবৎ নিজের বাড়িতে প্রতিমা শিল্পীর কাজ করে আসছেন।

সোমবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি সরস্বতী প্রতিমা তৈরির কাজ করতে করতে বাড়িতে চলে যান। তার কারখানায় ৫০টি নির্মানাধীন সরস্বতী প্রতিমা ও মঙ্গলবার রাতে পুজার জন্য সম্পূর্ণ প্রস্তুতকৃত চারটি কালী প্রতিমা ছিল। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তিনি কারখানায় যেয়ে ওই সব প্রতিমা ভাঙচুর করা অবস্থায় দেখতে পান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা