সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুর ইউনিয়নের মাহমুদপুরে শিশু ও যুবদল গঠন সভা

জি.এম আবুল হোসাইন: সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে “স্পিক আপ” প্রকল্পের আলিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর মাহমুদপুরে শিশু ও যুবদল গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টম্বর) সকালে আলিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাহমুদপুর শিশু ও যুবদল গঠন সভা অনুষ্ঠিত হয়।

শিশু ও যুব দলের গঠন সভায় আলিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ২০জন শিশু সদস্য ও ৫জন ইয়ূথ সদস্য উপস্থিত ছিলেন।

এসময় “স্পিক আপ” প্রকল্পের শিশু ও যুব দলের কাজ কি, শিশুরা ও যুবরা কিভাবে কাজ করবে, দলের সদস্য হতে গেলে কি ধরনের আচরণ বিধি মেনে চলতে হবে প্রভৃতি সম্পর্কে উপস্থাপন করেন, “স্পিক আপ” প্রকল্পের সাতক্ষীরা প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান।

এসময় ব্রেকিং দ্য সাইলেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। “স্পিক আপ” প্রকল্প স্বাধীনভাবে মতামত প্রকাশ, যৌন নির্যাতন, যৌন হয়রানি এবং যৌন শোষণ প্রতিরোধ এবং নিরাপদে ডিজিটাল মাধ্যম ব্যবহার কিভাবে করতে হয় সে সম্পর্কে বলা হয়। উল্লেখ্য যে, সাতক্ষীরা সদরের সাতক্ষীরা পৌরসভা, আলিপুর ইউনিয়ন, আগরদাঁড়ী ইউনিয়ন, ধুলিহর ইউনিয়ন ও বল্লী ইউনিয়নে মোট ২০টি শিশু ও যুবদল গঠন করা হবে যারা “স্পিক আপ” প্রকল্পের মাধ্যমে শিশু যৌন নির্যাতন ও নিরাপদে ইন্টারনেট ব্যবহারে সক্রিয় ভূমিকা রাখবে।

স্পিক আপ ও ব্রেকিং দ্য সাইলেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনার উপরে শিশু ও যুব দল গঠন সভায় কুইজ প্রতিযোগিতা করা হয় এবং বিজয়ের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উক্ত শিশু ও যুবদল গঠন সভায় উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার মো. মনির হোসেন ও আফরোজা সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম