রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে মাছের ঘের থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী এলাকায় মাছের ঘের থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চন্দ্র শেখর (২২) শোভনালী ইউনিয়নের পশ্চিম শোভনালী (শংকরঝুটি) গ্রামের শংকর সরকারের ছেলে। সে সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, শেখরের বাবা কাঁকড়া ব্যবসায়ী। রাতে মাছের ঘেরের বাসায় মেরে মরদেহটি ঘেরের পানিতে ঝোঁপের মধ্যে ফেলে দিয়েছে কে বা করা। পরে লাশটি সেখান থেকে বাড়িতে এনে রাখা হয়েছে। এখনো কিছু জানা যায়নি।

আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী জানান, রাতে নিজেদের মাছের ঘেরে ছিল চন্দ্র শেখর। সকালে বাড়িতে না আসায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এরপর দুপুরে মাছের ঘেরের পানিতে মরদেহ দেখে স্থানীয়রা। পরে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার পুলিশ। ছেলেটি সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে নিজ মাছের ঘের পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় চন্দ্র সরকার। এরপর সোমবার সকাল ১০টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার খোঁজ খবর নেয় পরিবারের সদস্যরা। কোথাও খুঁজে না পেয়ে ওই মাছের ঘেরে কুয়ার ভিতরে পানিতে রাখা ডালপালার মধ্যে তল্লাসী চালায়।

ডালপালা টেনে তুলতেই কাদা-মাটির ভিতর থেকে বেরিয়ে আসে চন্দ্র সরকারের মরদেহ।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আলী, আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে জানায় পুলিশ।

চন্দ্র সরকারের স্বজনদের দাবি, চন্দ্রের সাথে কারো শত্রুতা ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ মাটিতে পুতে রাখা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায় সূত্রটি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব