শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ইসলামপুর উন্নয়নের দাবিতে ভুমিহীন সমিতির পথ সভা

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের অবহেলিত বাঁকালস্থ ইসলামপুর এলাকায় অবকাঠামো উন্নয়নের দাবিতে পৌর ভুমিহীন সমিতির আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে পৌর ভুমিহীন সমিতির সভাপতি আশরাফুল গাজীর সভাপতিত্বে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ্ববর্তী ইসলামপুর কাঁচা রাস্তার উপর এ পথ সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্যে রাখেন জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলি, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আলাউদ্দীন, ফজলুর রহমান প্রমূখ।

পথসভায় বক্তারা বলেন গ্রাম হবে শহর, বর্তমান সরকার দেশের প্রত্যেক জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের গ্রাম অঞ্চলের অবকাঠামো রাস্তাঘাট পাঁকা, বিদ্যুৎ, সহ ভুমিহীনদের ন্যায্যে অধিকার খাসজমি অধিগ্রহন ও পূর্নবাসন করে দিচ্ছেন। এই ইসলামপুর গ্রামে অধিকাংশ ভুমিহীনরা খাসজমিতে বসবাস করে। স্বাধীনতার ৫০ বছর হলেও আজও পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকালস্থ ইসলামপুর এলাকা অবহেলিত ভাবে পড়ে আছে। পৌর ইসলামপুরে পাঁকা হয়নি রাস্তাঘাট, পানির লাইন নেই, বিদ্যুৎ লাইনের খুটির অভাবে দুর থেকে বিদ্যুৎ লাইন নিয়ে চালাতে হয়। অনেকের বাড়িতে এখনো বিদ্যুৎ লাইন সংযোগ হয়নি।

বক্তরা আরও বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল হতে কুখরালী মোড় পর্যন্ত কাঁচা রাস্তাটি পাঁকা হয়নি। বর্ষার সময় এই রাস্তা দিয়ে এলাকাবাসিরা দীর্ঘ বছর ধরে হাটু কাঁদা বোঝা নিয়ে চলাচল করে আসছে। এই রাস্তাটি পাঁকা করণসহ এসব অবকাঠামো উন্নয়নের জন্য বিগত ও বর্তমান সময়রে পৌরসভার কর্তৃকপক্ষকে এলাকাবাসিরা বার বার দাবি করলেও এলাকাবাসির কথা কেউ আমলে নেইনি। অথচ কিছু আমলাদের কারনে স্বাধীনতার ৫০ বছর পার হলেও আজও এলাকার ভুমিহীনদের জমি অধিগ্রহন ও পূর্নবাসন, রাস্তাঘাট পাঁকা করণসহ এসব অবকাঠামো গুলো উন্নয়ন হচ্ছে না।

অবিলম্বে পৌর ইসলামপুর এলাকার অবকাঠামো গুলো উন্নয়ন করাসহ ভুমিদৃশ্যদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভুমিহীনদের মাঝে পূর্নবাসনের দাবি জানান বক্তরা।

এসময় জেলা ভুমিহীন সমিতির সহ-সাংগঠনিক মনিরুজ্জামান টুটুল, দপ্তর সম্পাদক বাবলু, পৌর সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক শহিদ, হাফেজ মো. হাফিজুর রহমানসহ এলাকার ভুমিহীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ভুমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক আ. মমিন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস