শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কদমতলা বাজারের বর্জ্যে দূষিত হচ্ছে প্রান সায়ের খাল

রফিকুল আলম, সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদরের কদমতলা বাজারের পোল্ট্রির উচ্ছিষ্ট ,পলিথিন, বিস্কুট ও চিপসের প্যাকেটসহ অপচনশীল প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে প্রান সায়ের খাল। খালের ধারে ফেলা হচ্ছে এসব বর্জ্য। ফলে আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই খালটি সাথে সাথে দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কদমতলা বাজারের ময়লা, প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নেই। এ কারণে যার যার ইচ্ছেমতো যত্রতত্র ফেলছে ময়লা। পচনশীল ময়লার দুর্গন্ধে দূষিত হচ্ছে বাতাস। অপচনশীল প্লাস্টিক বর্জ্য বৃষ্টি ও বর্ষার পানির সঙ্গে নেমে যাচ্ছে খালে।

কদমতলা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ এই বাজারে কোন ডাস্টবিন না থাকায় বাধ্য হয়ে তারা তাদের নিত্যদিনের ময়লা-আবর্জনা খালের ধারে ফেলতে বাধ্য হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, বাজারের ময়লা, প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নেই। এ কারণে যার যার ইচ্ছেমতো যত্রতত্র ফেলছে ময়লা। পচনশীল ময়লার দুর্গন্ধে দূষিত হচ্ছে বাতাস। অপচনশীল প্লাস্টিক বর্জ্য বৃষ্টি ও বর্ষার পানির সঙ্গে নেমে যাচ্ছে খাল ও নদীতে।

খালের ধারে খোলা আকাশের নিচে এভাবে ফেলা রাখা ময়লা ও বর্জ্যের দুর্গন্ধে পার্শ্ববর্তী দোকানে থাকা ও রাস্তা দিয়ে যাতায়াত করা কষ্টকর। মাঝেমধ্যে কাক ও কুকুর ময়লার অংশবিশেষ টেনে নিয়ে আসে বাজারে এতে নষ্ট হচ্ছে বাজারের পরিবেশ। দুর্গন্ধে বিপাকে পড়তে হয় ক্রেতা ও ব্যবসায়ীকে।

স্থানীয় বাজারের ব্যবসায়ীরা বলেন, এখানে ডাস্টবিন স্থাপন না করায় তাঁরা যত্রতত্র ময়লা ফেলছেন। তবে, ময়লার দুর্গন্ধে নিজেদেরই দোকানে থাকতে সমস্যা হয়। কদমতলা সদর উপজেলার গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় এখানে সকল শ্রেণির লোকজনের আসা যাওয়া হয়, তাদের কাছে অত্র বাজারের ব্যবসায়ীদের সম্মান ক্ষুন্ন হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। এ ব্যপারে বাজার কমিটি, পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন ব্যবসায়ীরা।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার