শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কাথন্ডায় গভীর নলকূপ বসানো নিয়ে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামে গভীর নলকূপ বসানো নিয়ে ওই গ্রামের মৃত খোদ বক্সের ছেলে মোঃ সিরাজুল ইসলামের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের
প্রতিবাদ জানিয়েছেন একই গ্রামের মৃত সামছুর দফাদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সে কারনে আমাদের প্রতিপক্ষ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সাথে হাত মিলিয়ে
আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। গভীর নলকূপ বসানো সংক্রান্ত বিষয়ে সিরাজুল ইসলাম গত ৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমাদের দুই ভাই ও এলাকার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যেচার করেছেন। তার বক্তব্য সম্পূর্ণ, বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এলাকার একজন জনপ্রতিধি আমাদের বিরুদ্ধে সিরাজুল ইসলামকে দিয়ে এই মিথ্যে সংবাদ সম্মেলন করিয়েছেন। সিরাজুল ইসলাম জামায়াত ও হেফাজাতে ইসলামের নেতা। কাথন্ডায় মৃত সহিদুল ইসলামের নামে যে
নলকূপটি আছে তিনি এলাকার চিহ্নিত স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর নেতাদের সাথে সম্পৃক্ত ও বৈকারী বিএনপির সভাপতি ছিলেন। তার ভাই সিরাজুল ইসলাম ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে প্রতিহত করতে বৈকারি ইউনিয়নের কাথন্ডা এলাকায় ‘আওয়ামী লীগ সরকার পতন’ মঞ্চের নেতৃত্ব দিয়েছিলেন।

সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত আমরা এলাকায় স্যালো মেশিন বসিয়ে নিজেদের জমিতে পানি সরবরাহ করে ধান চাষ করে আসছি। এক পর্যায়ে ওই চিহ্নিত
গোষ্ঠিটি প্রতি বছর বোরিং ম্যাশিনের পাইপের মধ্যে গাছ ঢুকিয়ে দিয়ে আমাদের স্যালো মেশিন ক্ষতিগ্রস্ত করে আসছে। এজন্য আমরা এলাকার ৪০ জন কৃষক একজোট হয়ে একটি নলকূপ বসিয়ে নিজেদের জমিতে পানি সরবরাহ করে ধান চাষ তথা কৃষিকাজ করার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে ওই স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির নেতারা এবং দূর্বৃত্ত গোষ্ঠিটি আমাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় আমরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছি।

তিনি অভিযোগ করে বলেন, সিরাজুল ইসলামের অভিযোকৃত নলকূপটির সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তারপরও সিরাজুল ইসলাম
সামাজিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করে মানসম্মান ক্ষুন্ন এবং রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এক জনপ্রতিনিধির সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি সরেজমিনে ঘটনাস্থলে যেয়ে প্রকৃত ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণে বিএডিসি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার