রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগরে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ নেতারা

সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগরে কৃষকের ধান কেটে দিয়েছেন কৃষকলীগ নেতারা।

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের সাথে নিয়ে ধানকাটা উৎসবে অংশ নেন। চলতি বোরো মৌসুমে ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, বাঁচাও কৃষক বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ ¯েøাগানে উদ্দীপ্ত হয়ে অসহায় কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছেন কৃষকলীগ নেতারা।

কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন বিলে দরিদ্র কৃষক মো: ্আব্দুর রউফের লীজ নেওয়া দেড় বিঘা জমির পাকা ধান কেটে বিচালি বেঁধে বাড়িতে পৌছে দিয়েছেন কৃষকলীগের নেতারা।

কালিগঞ্জে ধানকাটা উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক। উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড: আল মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, যুগ্ম-সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, কৃষক লীগ নেতা স ম সেলিম রেজা, বাবলুর রহমান, শেখ আব্দুল হালিম, আব্দুল মুহিত, ওবায়দুল ইসলাম, আনারুল ইসলাম, চৌধুরী বাবু, কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলসহ ইউনিয়ন পর্যায়ের নেতারাও অংশ নেন।

একইভাবে শ্যামনগর উপজেলারনূরনগর ইউনিয়নে রামচন্দ্রপুর বিলে কৃষক শাহিনুর ও গোলাম মোস্তফার জমিতে ধান কাটেন কৃষকলীগ নেতারা। এসময় জেলা নেতৃবৃন্দের সাথে অংশ নেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি এবিএম মঞ্জুর এলাহী, মীর শাহীনুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান