শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষতা এবং ভোটারদের স্বতঃপূর্ত অংশ গ্রহণে ব্যাপকতর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২২ সেন্ট মাদার তেরেসা শিশু নিতেকন ভবনে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মো. আসাদুর রহমান সভাপতি ও শেখ সিরাজুল ইসলাম (ডালিম) সাধারণ সম্পাদক এবং মো. আব্দুল আলিম সরদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ জুন) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে মো. আসাদুর রহমান (চেয়ার প্রতীক) ভোট পেয়েছেন ৮৫ টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মো. রশিদুজ্জামান (বই প্রতীক) পেয়েছেন ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ সিরাজুল ইসলাম @ডালিম (পেয়ারা প্রতীক) ভোট পেয়েছেন ৮০ ও তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আব্দুল হাকিম পেয়েছেন ৬৬ ভোট, মো. রফিকুল ইসলাম (জাহাজ প্রতীক) পেয়েছেন ০৫ ভোট এবং মো. কবির হোসেন (আম প্রতীক) পেয়েছেন ১৩ ভোট। অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল আলিম সরদার (খেলনা প্রতীক) ভোট পেয়েছেন ১০২ এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মো. রফিকুল ইসলাম (স্কুল ব্যাগ প্রতীক) পেয়েছেন ৫৭ ভোট। এছাড়াও মো. মনির উদ্দীন এবং মো. আব্দুল্লা সহ-সভাপতি, মো. আবুল বাশার যুগ্ম সাধারণ সম্পাদক, মো. তৈয়েবুর রহমান অর্থ সম্পাদক, মো. সাইদুল বাশার দপ্তর সম্পাদক, মো. সাইদুল ইসলাম ও মো. সাদ্দাম হোসেন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন হেনরী সরদার ও সদস্য ছিলেন মো. সামছুজ্জামান, শাহ আলম হোসেন ও শ্যামল কুমার বিশ্বাস। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হেনরী সরদার জানান, নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২জনসহ ৩ টি পদের বিপরীতে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এছাড়াও ৭ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৭৬ জন ভোটারের মধ্যে ১৬৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পুরাতন সাতক্ষীরা ফাঁড়ির ইনচার্জ’র নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নির্বাচনে ৬ জন পোলিং এজেন্ট নিরলসভাবে কাজ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন