শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলের নয়া সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) সকাল ১১টায় নবনির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিবৃন্দের এক সভায় তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস ছোবহান, প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. এমাদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. মোশারাফ হোসেন, রবিন্দ্র কর্মকার, মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, ডলি রানী, শিক্ষক প্রতিনিধি মো. নজিবুল ইসলাম, এস.এম শহীদুল ইসলাম ও শামীমা আক্তার।

গত ২৩ জানুয়ারি-২০২২ তারিখে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়।

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো