রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ঐতিহাসিক ৭ মার্চ পালন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনা, হারিয়ে যেতে দেব না’- এমনই প্রত্যয়োদ্দীপ্ত স্লোগানে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।

এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক চন্দ্র ঘোষ, শিক্ষার্থী মাহিরা আফরিন, ফারিহা আফরিন, ইফফাত তামান্না, দিপ্তী মন্ডল প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠে আগামী প্রজন্মের নেতৃত্বদানের গুণাবলী অর্জন করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি