শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তুজুলপুরে গাছের চারা বিতরণকালে এমপি রবি

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে সাতক্ষীরা সদরের তুজুলপুরে গাছ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় তুজলপুর কৃষক ক্লাব চত্বরে তুজলপুর ট্রলি মালিক- শ্রমিক সমিতির আয়োজনে ও কৃষক ক্লাবের সহযোগিতায় ট্রলি মালিক-শ্রমিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রকৃৃতির ভারসাম্য রক্ষা করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। বজ্রপাত রোধে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনা তালগাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির স্বার্থে স্বাধীনতার স্বপক্ষের মানুষদের প্রয়োজন। দেশের সকল মানুষদের ভালো রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ট্রলি মালিক-শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুকুর আলী প্রমুখ।

এসময় উপস্থিত সকলের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং গাছের চারা হাতে নিয়ে গাছ লাগানো এবং দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সন্ত্রাস বিরোধী কর্মকান্ড পরিহার করতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়।

এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ক্লাব ও তুজলপুর ট্রলি মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক মো. ইয়ারব হোসেন।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার