শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দূর্গম জনপদ গাবুরাতে সবজি বীজ বিতরণ

৫ মার্চ (শনিবার) গাবুরা ইউনিয়নের চকবারা উৎপাদন কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে গাবুরা ইউনিয়নে ২০০ টি পরিবারে সবজি বীজ বিতরণ করা হয়।

উক্ত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ বিতরণ উদ্বোধন করেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ শেখ আমীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, ইউপি সদস্য এস. এম রবিউল ইসলাম, সমাজ সেবক মোঃ খালিদ হোসেন, লিডার্স এর টেকনিক্যাল(কৃষি) অফিসার রাকিবুল হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর শামীমা সুলতানা প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলীয় এলাকায় বাড়ছে খরা, লবণাক্ততা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ। এসব কারনে সংগ্রাম করে টিকে থাকতে হয় উপকূলের জনগণকে। এরই প্রেক্ষিতে লিডার্স প্রতি বাড়িতে সবজি বাড়াতে এবং পুষ্টির চাহিদা পূরণে ২০০ পরিবারে ৬ ধরণের মোট ১,২০০ প্যাকেট (লাউ ৫গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০ গ্রাম, ধুন্ধুল ৫ গ্রাম, ঢেড়স ১০ গ্রাম ও শসা ২ গ্রাম) সবজি বীজ বিতরণ করেছে।

প্রধান অতিথি বলেন, “লিডার্স প্রতিবছরের ন্যায় এ বছরেও আমাদের পাশে এসে সহযোগিতা করছে। এই বীজ নিয়ে প্রত্যেকে উৎপাদন বাড়াতে হবে। লিডার্স এর সহযোগিতার পাশাপাশি আমাদেরও সবজি উৎপাদনে এগিয়ে আসতে হবে।”

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত