বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে নৌকার কর্মীদের মারপিট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজান চৌধুরীর সন্ত্রাসী বাহিনী কর্তৃক নৌকার কর্মী সমর্থকদের মারপিট, অফিস ও দোকানঘর ভাংচুর এবং হুমকি ধামকিসহ এলাকায় ত্রাস সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, ধুলিহর গ্রামের মৃত আনার মাস্টারের পুত্র ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দীন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৮নং ধুলিহর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজান চৌধুরী জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর নব নির্বাচিত চেয়ারম্যান মিজান চৌধুরীর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এলাকায় নৌকার কর্মী সমর্থকদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট শুরু করেন। তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা প্রকাশ্যে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছেন। যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাদের কে খুঁজে খুঁজে বের করে এলাকা ছাড়তে হুমকি দিচ্ছেন। অনেকের বাড়ির সামনে গিয়ে লাঠি সোটা নিয়ে তাদের কে হুমকি-ধামকি দিচ্ছেন। তার বাহিনীর সদস্যরা ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে গৃহবন্দি করে রেখেছেন। তার বাহিনীর দাপটে ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল বাড়ি থেকে বের হতে পারছেন না। তার বাহিনীর তান্ডবে এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এক রকম জিম্মি হয়ে পড়েছেন। ইতিমধ্যে বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী বাবলুর রহমান। এছাড়া আওয়ামীলীগের আরো অনেক নেতাকর্মী তাদের ভয়ে আত্মগোপনে রয়েছেন।

তিনি আরো বলেন, মিজান চৌধুরীর বাহিনীর নেতা মাহমুদ হাসান বাবলু, বিপ্লব, সাদ্দাম হোসেন, আবুল কাশেম, ইদ্রিস আলী, রাজ্জাক, ফজলু, জাহিদ, আজমল, আনারুলসহ ৪০/৫০ জনের একটি বাহিনী গত ১৩ নভেম্বর সন্ধ্যায় ১নং ওয়ার্ডের বড়দল গ্রামের ভাগ্যের বাড়ির মোড়ে অবস্থিত ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় এবং যুবলীগ সেক্রেটারির বাবলুর রহমানের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করেন। এ সময় বাবলু তাদের ভয়ে গোপনে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় ব্রহ্মরাজপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এছাড়া নির্বাচনের পরদিন মাটিয়াডাঙ্গা, যুগিপোতা, সুপারিঘাটা,বালুইগাছা, খড়িয়াডাঙ্গা, সানাপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়মাীলীগের নেতাকর্মীদের খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। তার বাহিনীতে যোগ দিয়েছেন ইউনিয়নের জায়ামাত-বিএনপির নেতাকর্মীরা। তাদের দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চান মিজান চৌধুরি। ফলে তার বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপে নির্বাচন পরবর্তীতে ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে অবিলম্বে মিজান চৌধুরী ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আওয়ামীলীগ নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে জানার জন্য নবনির্বাচিত চেয়ারম্যান মিজান চৌধুরীর কাছে তার ব্যবহৃত ০১৭১৯-৪৮১৩৭৩ নাম্বারের মোবাইল ফোনে বার বার ফোন দিলেও তার ফোনটি রিসিভ হয়নি।

একই রকম সংবাদ সমূহ

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা