শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে ধর্ষণ, হাসপাতালে ভর্তি

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটায় এক সন্তানের মা এক গৃহবধু (২২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক আরিফুল ইসলাম একই এলাকার বাসিন্দা।

শনিবার ভোররাতে পাটকেলঘাটা বাজারের পাশের একটি গ্রামে স্বামী বাড়ি না থাকার সুযোগে গৃহবধু ধর্ষণের শিকার হন। বর্তমানে গৃহবধু সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অভিযুক্ত যুবক আরিফুল ইসলাম (৩২) পাটকেলঘাটা বাজারের পাশে পার-কুমিরা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবীকা নির্বাহ করেন।

গৃহবধুর শাশুড়ি জানান, তার ছেলে পেশায় একজন ট্রাক চালক। পেশার তাগিদে তাকে প্রায়ই বাইরে থাকতে হয়। শুক্রবার সন্ধ্যার পরে ছেলে পণ্যবাহী ট্রাক নিয়ে চট্রগ্রামে চলে যায়। রাতে বৌমা ও তার নাতি এক ঘরে ঘুমিয়ে ছিল। ভোররাতে বিশেষ কৌশলে আরিফুল ঘরে ঢুকে তার বৌমাকে হাত ও মুখ বেধে উপুর্যপরি ধর্ষণ করে। পাশে ঘুমিয়ে থাকা নাতির চিৎকারে তিনি ও তার স্বামীর ঘুম ভেঙে গেলে তারা বৌমার ঘরে ঢোকার আগেই আরিফুল পালিয়ে যায়। পরে তার রক্তাক্ত বৌমাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার বৌমা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ষিতা গৃহবধু জানান, মাস ছয়েক আগে তার স্বামীর অনুপস্থিতির সুযোগে একইভাবে ঘরের বেড়া কেটে তাকে ধর্ষণ করে আরিফুল। তবে এনিয়ে শালিস হলে তাকে বকা-ঝকা দিয়ে ক্ষমা করে দেন শালিসদাররা।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মীর মাহফুজ আলম রহমান জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে, গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন।

পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার