শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের সামনের সড়কে বেহাল দশা, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি: ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন ব্রিজের সামনের সড়কে বেহাল দশা।প্রতিনিয়ত পাসপোর্ট যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ছেন।

শনিবার (২৬ আগস্ট) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের ভারী বর্ষণে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দ ইমিগ্রেশন সংলগ্ন ব্রিজের সম্মুখে রাস্তায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে বোঝার উপায় নেই পানিতে জমে থাকা ছোট বড় গর্ত। এতে প্রতিনিয়ত পাসপোর্ট যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ছেন।

এ ব্যাপারে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ চরম উদাসীনতা ভূমিকা পালন করছে বলে ভুক্তভোগীরা জানান।

দুর্ঘটনার শিকার ভুক্তভোগী পাসপোর্ট যাত্রী সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিল পাড়া এলাকার আব্দুল খালেক জানান, ‘আমরা সপরিবারে গত ৭ আগস্ট ভারতের মাদ্রাজে চিকিৎসার উদ্দেশ্যে গমন করি। চিকিৎসা নিয়ে ২৫ আগস্ট ভারতের ঘোজাডাঙ্গা বর্ডার পার হয়ে বাংলাদেশ ভোমরা ইমিগ্রেশন সংলগ্ন ব্রিজের সামনে সড়কে বড় গর্তে ভ্যান উল্টে গিয়ে আমার অসুস্থ সহধর্মিনী শাকিলা ইয়াসমিন (৫৫) ভ্যান থেকে পড়ে যায়। এসময় সে বাম পায়ে গুরুতর আঘাত পান। এসময় আমাদের সাহায্য করার মত কেউ এগিয়ে আসেনি।’

তিনি আরো বলেন, ‘এতে আমার মেয়ে ও মেয়ের ছোট্ট বাচ্চা, আমার সহধর্মিনীসহ আমরা আতঙ্কিত হয়। খুব কষ্ট করে তাকে নিয়ে সাতক্ষীরা সদরের ডাক্তার ইব্রাহিম খলিলের চেম্বারে নিয়ে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার পায়ের এক্সরে করানো হয়। এক্সরে রিপোর্টে তার বাম পায়ের গোড়ালির হাড় দুই খন্ড হয়ে গেছে বলে ডাক্তার জানান।’

অভিযোগের সুরে তিনি বলেন, ‘খুব দুঃখজনক ঘটনা ভারত থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে ফিরতেই আবার চিকিৎসা নিতে হলো আমার সহধর্মিণীর। আর কোন পাসপোর্ট যাত্রী এ ধরনের দুর্ঘটনার স্বীকার না হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর