শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিক আজিজুল ইসলামের পিতার চেহলাম অনুষ্ঠিত

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরায় দৈনিক কালের চিত্রের সাংবাদিক জিএম আজিজুল ইসলামের পিতা ও দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলামের ভগ্নিপতি মো. আব্দুর রশিদ (৫৫) এর আত্মার মাগফিরাত কামনায় চেহলাম অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ আগস্ট) বাদ জোহর সাতক্ষীরার সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান হযরত শাহ সুফি খান আতিউর রহমান (রহঃ) এর দরগাহ শরীফের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে তিনি মঙ্গলবার (২২ আগস্ট ২০২৩) ভোর ৪:২০ মিনিটের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি কিডনি ও হার্টের সমস্যায় গুরুতর অসুস্থ ছিলেন। মরহুম মো. আব্দুর রশিদ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের প্রতিনিধি জিএম আজিজুল ইসলামের পিতা এবং দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলামের ভগ্নিপতি।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জি ফুলাবড়ি দরগাহ শরীফের কেন্দ্রীয় জামে মসজিদে হাজারো মুসুল্লির উপস্থিতিতে বক্তব্য রাখেন ফিংড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান, পীরজাদা আলহাজ্ব মো. রেজাউল ইসলাম খান, মাওলানা জয়নুল ওয়ারা, মাওলানা আসলাম হুসাইন, মাওলানা আবু সাইদ, মাওলানা লুৎফর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান