রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পাথরঘাটায় ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষণ, ধর্ষক পলাতক

সাতক্ষীরা সদর উপজেলার উত্তরপাথরঘাটা গ্রামে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে।

বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহতাবস্থায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আলী শেখ (১৭) বর্তমানে পলাতক রয়েছে। সে ওই গ্রামের বাবুল শেখের ছেলে।

ধর্ষিতা ওই স্কুল ছাত্রীর বাবা পেশায় একজন ইজিবাইক চালক।
তিনি জানান, পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া তার শিশু কন্যাকে বুধবার বেলা ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় একই গ্রামের বিদেশ প্রবাসী বাবলু শেখের ছেলে আলী শেখ তাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ঘরে মধ্যে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি জানান, ধর্ষণের পর তার মেয়ে খুবই অসুস্থ অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।

এরপর তার মা তাকে মোবাইল ফোনে বিষয়টি জানানোর পর তিনি দ্রুত বাড়িতে গিয়ে আহত অবস্থায় তার কন্যাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ওই স্কুল ছাত্রীর বাবা আরো জানান, এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দীন জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন