বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার প্রাণ সায়ের খালপাড় দখল ও ক্রেতা ঠকানোর প্রতিবাদ

অবৈধভাবে সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালপাড় দখল করে পরিবেশ নষ্ট এবং নিন্মমানের কাপড় বিক্রয় করে ক্রেতাদের ঠকানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি মোঃ গোলাম রসুল।

সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরাবাসীর প্রাণ হচ্ছে প্রাণ সায়র খাল। সম্প্রতি সরকার কোটি টাকা খরচ করে প্রাণ সায়ের খাল খনন ও খালের দুইপাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছেন। কিন্তু খননের কয়েক মাস পরেই আবারো খালের দুইপাড় দখলের উৎসবে মেতে উঠেছেন কিছু অসাধু ব্যক্তি। বিশেষ করে শহরের সুলতানপুর বড়-বাজার থেকে থানা মসজিদ পর্যন্ত কাপড়ের ব্যবসা পরিচালিত হয়। কিন্তু সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি সাবেক পৌর মেয়র আব্দুল জলিল সাহেবের বাড়ির পূর্ব পাশে (ওয়ান ব্যাংকের সামনে) প্রাণ সায়র খালপাড় দখল করে নিন্মমানের কাপড় বিক্রয় করে যাচ্ছেন। ইতিমধ্যে তাদের ধোকায় পড়ে অনেক ক্রেতা ঠকেছেন। এ নিয়ে প্রায়ই তাদের সাথে ক্রেতাদের ঝগড়া বিবাদ লেগে থাকে। সম্প্রতি একজন মহিলা ক্রেতাকে তারা মারপিটও করেছেন। খালপাড় দখল করে তারা খুটিপুতে সেখানে অস্থায়ীভাবে দোকান দিয়ে প্রতিনিয়ত ময়লা আজর্বনা প্রাণ সায়ের খালে ফেলে পরিবেশ দূষিত করছে।

তিনি বলেন, আমরা সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা নিয়মিত সরকারের ভ্যাট ও ট্যাক্স প্রদান করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করি। কিন্তু ওই সকল ব্যক্তিরা মিথ্যা প্রলোভনে ক্রেতাদের আকৃষ্ট করার কারণে আমারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। অথচ আমরা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিয়ে গুনতম মানের কাপড় দেওয়ার চেষ্টা করি। কিন্তু খালপাড়ের অবৈধ দোকানদারদের কাছ থেকে নিন্মমানের কাপড় কিনে একদিকে যেমন প্রতারিত হচ্ছেন। অন্যদিকে, ক্রেতারা আমাদের মার্কেট থেকে কাপড় কিনতে আগ্রহ হারাচ্ছেন। এর ফলে আমাদের ব্যবসায়ীক সুনাম নষ্ট হচ্ছে।

তিনি আরো বলেন, ইতিপূর্বে আমরা সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসকের অনুমতি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সদর এ্যাসিল্যান্ড বরাবর আবেদন করি। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও এঘটনায় কোন ব্যবস্থা গ্রহণ না করায় আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রাণ সায়ের খালপাড় দখলকারী ওই সকল অসাধু ব্যবসায়ীদের দ্রæত উচ্ছেদ পূর্বক প্রাণ সায়ের খাল রক্ষা এবং বস্ত্র ব্যবসায়ীদের ক্ষতির হাত রক্ষা করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ