বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁশদহায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এমপি রবির উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক ও সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ১নং বাঁশদহা ইউনিয়নে সাহিত্যিক ওয়াজেদ আলী সাহেবের বাড়ির উঠানে বাঁশদহা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ওয়ার্ড সভাপতি আজিজুল হক’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমাদের সাতক্ষীরার মাটি খুবই উর্বর। কিন্তু কিছু বর্বর মানুষের কুকর্মের কারণে আমরা বাঁধাগ্রস্থ হয়েছি। ভালো কাজের জন্য সকল বাঁধাকে টপকিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে এবং বাংলাদেশ একটি গর্বিত দেশ ও উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে। দেশের স্বাধীনতা থেকে সার্বিক উন্নয়নের একমাত্র দাবীদার বাংলাদেশ আওয়ামী লীগ। ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এদেশ। দেশের উন্নয়ন ও শান্তির জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। দেশ ও জাতির উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আমি ২০১৪ সালে এমপি নির্বাচিত হয়ে সাতক্ষীরায় উঠান বৈঠক শুরু করেছি মা বোনদের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ তাদের সুখ-দুঃখের কথা শোনার জন্য। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।”

উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আনছার আলী, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মমতাজ, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আমিনুল হাসান রাসেল প্রমুখ।

উঠান বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আহসান উদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন