শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বালিথায় ভূমিহীন সমিতির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার বালিথায় বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৫টায় চর বালিথা ভূমিহীন সমিতির আয়োজনে এক সভা সাবেক মেম্বার আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন আব্দুস সাত্তার, হোসেন মাহমুদ ক্যাপ্টেন, হরেন্দ্রনাথ, জাহাঙ্গীর হোসেন।

এ সময় বিজল মাখান, আব্দুল কাদের, হাসান মাহমুদ, আব্দুল খলিল, গুরুপদ, মিন্টু, মাহফুজা খাতুন, সামছুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ এ সাতক্ষীরার জেলার মানুষ সংক্রমিত হওয়ার আশঙ্কার মধ্যে রয়েছে। এই আশঙ্কা থেকে জেলার মানুষকে মুক্তি পেতে মুখে মাস্ক ও হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধোয়ার আহবান জানানোর পাশাপাশি আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনে ভূমিহীন নাগরিকদের পাশে বিগত দিনে যে সব প্রার্থীরা ছিল তাদেরকে নিজ নিজ ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। বিগত দিনে ভূমিহীনদের কাছ থেকে যারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল; সেই সব চাঁদাবাজ, প্রতারক ও কথিত নামধারী ভূমিহীন নেতাদের গ্রেফতারে দাবি করেন।

এছাড়া বক্তারা সাতক্ষীরার সকল ভূমিহীন ব্যক্তি সনাক্ত করে তাদের মাঝে খাস জমি বন্দোবস্ত করে দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অনুরোধ করেন।

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস