শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিনেরপোতায় উচ্ছেদকৃত ভুমিহীনদের পুর্নবাসনের দাবিতে মানববন্ধন

উচ্ছেদকৃত ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিনেরপোতা ব্রীজ সংলগ্ন এলাকায় লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি মফিজুর রহমানের পরিচালনায় বক্তব্যে রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সভাপতি আব্দুস সামাদ, আবু সুফিয়ান সজল, বেলাল হোসেন, ইউপি মহিলা সদস্য ফাহমিদা জামান মিতু, ওয়ার্কাস পার্টি উৎপল মন্ডল, জেলা ভুমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদু, পৌর ভুমিহীন সমিতির সভাপতি আশরাফুল গাজী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি সেলিম হোসেন, তথ্য সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, ভুমিহীন নেতা শাহাজান আলী ছোট বাবু, রহমত আলী, আলি মুজজামান আলীম, হাবিবুর রহমান, ইসমাইল হোসেন, হাফিজুর রহমান, আল হেলাল, সদর উপজেলা ভূমিহীণ সমিতির সভাপতি ইউছুফ আলী, সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী , ভুমিহীন সমিতির নেত্রী নাজমা আক্তার, উর্মি সালমা, ময়না প্রমূখ। এসময় মানববন্ধনে জেলা, উপজেলা ও ইউনিয়ন ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সম্প্রতি বেতনানদী খননের কাজ শুরু হয়েছে। অবিলম্বে প্রভাবশালী ব্যক্তিদের কবল থেকে খাস জমি উদ্ধার করে ভুমিহীনদের উচ্ছেদ করার পূর্বে তাদের পুর্নবাসন করতে হবে। এছাড়াও বিনেরপোতায় বেতনানদীর পাশে খাস জায়গায় গোডাউন ঘরে দখল করেছে একটি প্রভাবশালীরা। বিনেরপোতায় প্রভাবশালীদের দখলকৃত খাস জায়গার ঘর উচ্ছেদ করে ভুমিহীনদের পুর্নবাসন করতে হবে।

ভুমিহীনদের উচ্ছেদ করার পূর্বে তাদের পুর্নবাসন করা না হলে পুনারায় মানববন্ধন ও সড়ক অপরোধসহ ডিসি ও ইউএনও অফিস ঘেরাও করা হবে বলে ভুমিহীন নেতৃবৃন্দরা বলেন। তাই অবিলম্বে উচ্ছেদকৃত ভুমিহীনদের পুনর্বাসন করার দাবি জানান ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস