বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বড় বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরায় হঠাৎ জেকে বসেছে তীব্র কনকনে শীত। দেখা দিয়েছে শৈত্য প্রবাহ। প্রচন্ড শীতের মাঝে দরকার গরম কাপড়। সেলক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির অর্থায়নে এবং শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় শহরের সুলতানপুর বড় বাজারে ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংগঠনের সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রহিম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশাহ।

এসময় উপস্থিত ছিলেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মিয়ারাজ মাহমুদ, যুগ্ম সম্পাদক মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা মো. তুহিন আলী, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইলিয়াস হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. কবিরুল ইসলাম কবির, মো. মহিদুল ইসলাম, মো. রায়হান গাজী ও মো. আব্দুল হাকিম গাজী প্রমুখ।

প্রতি বছরের ন্যায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা বেজায় খুশি। এসময় উপস্থিত সকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি রবির জন্য দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় দোয়া করেন।

এসময় শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন