বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভাঁড়ৃখালীতে দাঁতভাঙ্গা খালে স্লুইস গেট নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ভাঁড়–খালীতে বহু প্রতিক্ষিত দীর্ঘদিনের দাবী দাঁতভাঙ্গা খালের উপর ৫ ভেন্টের রেগুলেটর স্লুইস গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের ফলক উন্মোচন করে স্লুইস গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবি।

টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা’র বাস্তবায়নে ঘোনা ইউনিয়নের ভাঁড়ুখালীর দাঁতভাঙ্গা খালের উপর প্রাক্কলিত মূল্য ২ কোটি ৬৮ লক্ষ ৮ হাজার ৭২৭ টাকা ব্যয়ে ৫ ভেন্টের রেগুলেটর স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও ভাঁড়ুখালী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মশিউর রহমান বাবু, ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহীনুর রহমান বাবু, সুমন হোসেন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, ইউপি সদস্য গণেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য স্বপন কুমার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ