শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আইনগত সহায়তা প্রদান অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ৩ টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন উপজেলার সরকারি আইনী সেবাগ্রহীতারা অংশগ্রহন করেন।

এর আগে সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ সমন্বয় সভার অনুমতি ও নির্দেশনায় প্রদান করেন।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভিটি’র আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার।

সেবা সহজীকরণে বিভিন্ন পরামর্শ দিলেন জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার

প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো. ইউনুছ আলীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার।

এসময় তিনি সেবাগ্রহীতাগণের সুবিধার্থে লিগ্যাল এইডের সেবা প্রদান এর পরিধি নিয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান এবং সেবা সহজীকরণে সংস্থার গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও মাধ্যম (হটলাইন, মোবাইল মেসেজ সিস্টেমসহ গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় সেবা গ্রহীতাদের মধ্যে আইনী পরামর্শ ও বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন মাগুরা গ্রামের রমেছা বেগম, ভবানিপুর গ্রামের ফাইসা বেগম, একই গ্রামের আহাদ আলী, শিয়ালডাঙ্গা গ্রামের জান্নাতুল ফেরদৌস, পাটকেলঘাটা থানার তুষার।

এছাড়া সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সরকারি আইনী সেবা গ্রহনকারীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা লিগ্যাল এইড অফিসার সেবাগ্রহীতাদের সমস্যার কথা শোনেন এবং পরামর্শ প্রদান করেন। এছাড়া তাদের মামলা পরিচালনা করতে কোন সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন।

ত্রৈমাসিক সমন্বয় সভায় উপস্থিত থেকে সহযোগিতা করেন প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রম অফিসার শেখ রাজিব কামাল ও মেহেদী হাসান।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত