শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের পর্যালোচনা সম্মেলন

সাতক্ষীরায় ‘শেখ হাসিনার উপহার, আমার বাড়ি আমার খামার-বদলাবে দিন তোমার আমার’ আমার বাড়ি আমার খামার প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্প ও জেলা প্রশাসন সাতক্ষীরা’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (অতিরিক্ত সচিব) পল্লী সঞ্চয় ব্যাংকের প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন।

অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান সভাপতিত্ব করেন।

সম্মেলনে আকবর হোসেন বলেন, ‘আমাদের দায়িত্বটা হলো টাকা দেওয়া এবং টাকা আদায় করার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কাজ হলো মানুষের জীবিকা উন্নয়ন করা। তাকে পথ দেখিয়ে দেওয়া। হতদরিদ্র মানুষ যেন অর্থনৈতিকভাবে সাবল্বমী হতে পারে। এজন্য তাদের বসতবাড়িকে কেন্দ্র করে খামার স্থাপন। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেন এক ইঞ্চি জায়গাও ফেলে রাখা যাবে না।’

তিনি আরো বলেন, ‘যার যতটুকু জায়গা আছে সেটুকু ব্যবহার করতে হবে উৎপাদনের জন্য। সাতক্ষীরা এলাকায় মৎস্য, নার্সারী, গবাদি পশু ও দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত। আমাদের লক্ষ্যই হবে মানুষকে আগ্রহী করে তোলা। একজন গরীব মানুষ যার অর্থ নেই, প্রশিক্ষণ নেই, এগুলোকে আমরা ব্যবস্থা করবো।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (যুগ্ম সচিব) প্রশাসন ও সমন্বয় উপপ্রকল্প পরিচালক নজির আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও সমন্বয়) আব্দুল আলিম, হিসাব রক্ষক মো. তাহাজ্জাত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা সমন্বয়কারী মেহেদী হাসানসহ শাখা ব্যবস্থাপক, সুপারভাইজার ও মাঠকর্মীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. আব্দুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত