শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঈদকে সামনে রেখে জমে উঠছে পশুর হাট, বাড়ছে ভিড়

আসন্ন ১০ জুলাই ঈদুল আযহাকে সামনে রেখে সাতক্ষীরা-যশোরের সীমান্তবর্তী সুড়িঘাটায় জমে উঠেছে পশুর হাট। কোরবানি উপলক্ষে সাতক্ষীরা জেলার হাটগুলোতে বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। তবে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় একটু চিন্তিত খামারীরা। ৩০ জুন বাজার ঘুরে পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চোখে পড়ে।

সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রাণী সম্পদ অফিস সূত্র জানা যায়, এ বছর জেলায় ৯ হাজার ৯৩০টি খামারে ষাড়, বলদ, গাভী, ভেড়া, মহিষ ও ছাগলসহ মোট ১ লক্ষ ৮ হাজার ৫টি পশু স্বাস্থ্য সম্মতভাবে কুরবানির জন্য প্রস্তুত করেছে কৃষকরা।

তবে এবছর সাতক্ষীরা জেলায় সরকারি ব্যবস্থাপনায় অনলাইন প্লাটফর্মে গরু ছাগল বিক্রয়ের কোন খবর জানা যায়নি।
তালা উপজেলার নগরঘাটা এলাকার বেপারি মোজাম বলেন, সিলেটে বন্যার কারণে অন্য জেলার বেপারীরা এখনো হাটে আসেনি। তাই বাজার-দর এখনো ক্রয় ক্ষমতার মধ্যে আছে। অন্য জেলার বেপারিরা আসা শুরু করলে আরো বেশি দাম পাওয়া যাবে।

পশু কিনতে আসা মোজার নামে এক ক্রেতা বলেন, গো খাদ্যের দাম বেশি। এজন্য গরুর দামটাও একটু বেশি। কুরবানির পশু কেনার মতো হলেও পোষার জন্য বাছুর গরুর দামটা খুব বেশি মনে হচ্ছে।

মুকুল নামে পাটকেলঘাটা এলাকার এক ক্রেতা বলেন, গরু একটা ক্রয় করবো তাই আগে বাজারের সব সাইট ঘুরে দেখছি। চাহিদা মত পেয়ে গেলে কিনে নেব। তবে দাম মোটামুটি ভাল যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত